বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

বরিশাল বিভাগ

দুই মাদ্রাসায় চাকরি, একই সময়ে বেতন: পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

‎নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের জিয়ানগরে একটি এমপিওভুক্ত আলিম মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে কর্মরত এক শিক্ষকের বিরুদ্ধে একই সময়ে আরেকটি এমপিওভুক্ত মাদ্রাসা থেকে বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। দুই প্রতিষ্ঠানে পৃথক পদে চাকরি দেখিয়ে বেতন নেওয়ার বিষয়টি সামনে আসার পর প্রায় আড়াই লাখ টাকা ফেরত দেওয়ার কথা স্বীকার করেছেন ওই শিক্ষক। তবে দুই প্রতিষ্ঠানে একই সময়ে চাকরি ও বেতন উত্তোলনের বিষয়ে তিনি স্পষ্ট …

আরো পড়ুন

কলাপাড়ায় স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করল শিকদার ফুড অ্যান্ড বেভারেজ

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির বাজারে স্বল্প আয়ের মানুষের ব্যয় কমাতে পটুয়াখালীর কলাপাড়া পৌরসভায় সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য সরবরাহ কার্যক্রম শুরু করেছে শিকদার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় কলাপাড়া রুবান-সংলগ্ন হোটেল রুসাইবার সামনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক, কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের ১ নম্বর সদস্য …

আরো পড়ুন

কুয়াকাটা-কলাপাড়ায় পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় সোমবার (২৩ নভেম্বর) থেকে শুরু হচ্ছে হিন্দুধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। পাঁচ দিনব্যাপী এ আয়োজনে দেড় থেকে দুই লাখ পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকেরা। উৎসব উপলক্ষে কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দির ও কলাপাড়ার শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রম সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্রস্তুত করা হচ্ছে ১৭ জোড়া যুগল প্রতিমা। সোমবার রাতে কুয়াকাটার রাধাকৃষ্ণ …

আরো পড়ুন

২৩ নভেম্বর রাজাপুর হানাদার মুক্ত দিবস

বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর পাক হানাদারমুক্ত দিবস আজ ২৩ নভেম্বর। ১৯৭১ সালের এই দিনে বরিশাল অঞ্চলের মধ্যে প্রথম থানা হিসেবে পাক হানাদারমুক্ত হয় রাজাপুর। মুক্তিযোদ্ধাদের সঙ্গে দীর্ঘ সম্মুখযুদ্ধের পর পাক পুলিশ ও রাজাকাররা আত্মসমর্পণ করলে স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ে রাজাপুরের আকাশে। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ১৪ নভেম্বরের পর রাজাপুরে যুদ্ধের তীব্রতা বাড়তে থাকে। স্থানীয় দোসরদের সহযোগিতায় পাক হানাদার বাহিনী …

আরো পড়ুন

৪ কেজির টিউমার নিয়ে বরিশালে চিকিৎসাধীন কিশোরী, সহায়তার আবেদন পরিবারের

নিজস্ব প্রতিবেদক: জন্মগতভাবে দুই পায়ে প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠা ১৬ বছর বয়সী এক কিশোরী পাজরের পেছনে প্রায় ৪ কেজি ওজনের টিউমার নিয়ে গত ১২ দিন ধরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দরিদ্র পরিবারটি মেয়ের অস্ত্রোপচার ও চিকিৎসার ব্যয় নির্বাহে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে। ঝালকাঠির নলছিটি উপজেলার বৈচন্ডী গ্রামের বাসিন্দা দিনমজুর খোকন মৃধার এই মেয়ে বর্তমানে হাসপাতালটির নিচতলায় নিউরো …

আরো পড়ুন

বরিশাল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে অধ্যক্ষের প্রেস ব্রিফিং

বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং এর একজন কর্মকর্তাকে জড়িয়ে সম্প্রতি বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশিত নেতিবাচক ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। রোববার (২২ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে ইনস্টিটিউটের অধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার এই প্রতিবাদ জানান। প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মুখ্য প্রশিক্ষক ও  …

আরো পড়ুন

পিরোজপুরের নিরাপত্তায় সিসিটিভি ও পুলিশ চেকপোস্ট, আইন-শৃঙ্খলা সভায় প্রতিমন্ত্রী নির্দেশ

‎‎জাকির ফরাজী: পিরোজপুরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি। জেলার নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও প্রয়োজনীয় পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানোর নির্দেশনা দিয়েছেন তিনি। ‎ ‎রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে পিরোজপুর জেলা …

আরো পড়ুন

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বরিশালে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বরিশালে অসহায় ও উদ্যোক্তা নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টায় বরিশাল নগরীর সদর রোডস্থ নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন তিনি। এ উদ্যোগের মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পারিবারিক আর্থিক সচ্ছলতা বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে …

আরো পড়ুন

মেহেন্দিগঞ্জে বেগম জাহানারা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসা’র শুভ উদ্বোধন

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ: মেহেন্দিগঞ্জ থানা কেন্দ্রীয় জামে মসজিদের পাশে প্রয়াত মায়ের স্মরণে  নির্মিত ‘আব্দুল্লাহপুর বেগম জাহানারা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসা’ আনুষ্ঠানিকভাবে যাত্রা করা হয়। ২১/১১/২৬ তারিখ সন্ধ্যায় এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে মাদ্রাসাটির উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মরহুম বেগম জাহানারার সুযোগ্য সন্তান কাজী জামাল উদ্দিন, মসজিদ কমিটির সভাপতি আব্দুস ছালাম খন্দকার,  মেহেন্দিগঞ্জ উপজেলা জামাতের আমীর …

আরো পড়ুন

আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

‎জাকির ফরাজী, পিরোজপুর: দেশব্যাপী আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নাশকতা ও বিভিন্ন অপকর্মের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। বিক্ষোভে নেতাকর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন। ‎রোববার (২২ নভেম্বর) বিকেলে পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ …

আরো পড়ুন